ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আর্চারি খেলোয়াড়দের এই অর্জন আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘এসএ গেমসে আর্চারি খেলোয়াড়দের স্বর্ণপদক জয় এক অনন্য অর্জন; যা পুরো দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে। তাদের অর্জনে আমরা উচ্ছ্বসিত, আমরা উদ্বেলিত, আমরা গর্বিত। আর্চারি খেলোয়াড়দের এই অর্জন আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবে।’

বুধবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়র স্বর্ণ পদক জয়ী আর্চারি খেলোয়াড়দের ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে এসব কথা বলেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় স্বর্ণ পদক জয়ী আর্চারি খেলোয়াড় ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা বিমানবন্দরে অবতরণ করেন।

জয়ের ধারা অব্যহত রাখতে খেলোয়াড় ও ফেডারেশনকে আরো কঠোর অনুশীলনের প্রতি তাগিদ দেন আতিকুল ইসলাম। পাশাপাশি বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতার আহ্বান জানান তিনি।

এসময় বিমান বন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট লে. জেনারেল মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর্চারি খেলোয়াড়দের এই অর্জন আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবে

আপডেট টাইম : ০৭:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯