ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬.৫০ মিনিটে বঙ্গবন্ধু বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই স্টেডিয়ামজুড়ে আতশবাজি শুরু হয়। প্রায় পাঁচ মিনিট ধরে মিউজিকের তালে তালে চলে আতশবাজি। এরপর সাইড স্কিনে বিপিএলের লোগো দেখানো হয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিকাল ৫টায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ৫টা ৪০ মিনিটে।

এরপর মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ প্রথম পারফরম্যান্স নিয়ে আসেন। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ এবং ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’- গান গেয়ে তিনি স্টেজ থেকে নেমে যান। শুভর পরই মঞ্চে আসেন আরেক সঙ্গীতশিল্পী রেশমি মির্জা। এরপর মঞ্চে আসেন দেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে।

আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৮:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯