ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ছাত্র রাজনীতি বন্ধ নয় দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে : জেএসডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বলেছে, স্বৈরাচারের ধারক দলগুলোর খপ্পরে পড়ে ছাত্র রাজনীতি ঐতিহ্য হারিয়েছে। দুর্বৃত্তরা ছাত্র রাজনীতিকে বিপথগামী করছে। ছাত্র রাজনীতি বন্ধ নয়, দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।

শুক্রবার রাজধানীতে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি সভায় দলের সহসভাপতি তানিয়া রব এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র রাজনীতি দেশে শিক্ষার অধিকার নিশ্চিত করেছে, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা উপহার দিয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে। তবে এখন সুকৌশলে কলুষিত করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার অপচেষ্টা চলছে। সম্প্রতি বুয়েটে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, জাবিতে দূর্নীতিবিরোধী আন্দোলন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান আন্দোলনকে বিশৃঙ্খলার তকমা দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার ফতোয়া দেওয়া হচ্ছে। ছাত্র রাজনীতিকে জাতীয় স্বার্থের পক্ষের শক্তি হিসেবে ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক তৌফিক উজ জামান পীরাচার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস এম রানা চৌধুরী, ছাত্রলীগ ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তারেক প্রমুখ।

প্রতিনিধি সভায় তৌফিক উজ জামান পীরাচাকে প্রধান সমন্বয়ক ও জাসেম আলম, মাসুম বিন সেলিম, মাহমুদুল হাসান মুক্তাকে যুগ্ম সমন্বয়ক করে ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ছাত্র রাজনীতি বন্ধ নয় দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে : জেএসডি

আপডেট টাইম : ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯