ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

শিগগিরই পূর্ণাঙ্গ রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
  • ৫৪১ বার

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশ পাবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিকে রিভিউ আবেদন খারিজের সংক্ষিপ্ত আদেশের কপি বুধবার রাত পর্যন্ত কারাগারে পৌঁছেনি। আদেশের কপি মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে পড়ে শোনানোর পর তাদের কাছে জানতে চাওয়া হবে, তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। কারাগার সূত্রে জানা যায়, মুজাহিদ আগে থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তবে গত ১৫ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম গণমাধ্যমকে বলেন, ‘কারাগার সব সময়ই প্রস্তুত থাকে। কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা এলে আমরা ফাঁসির ব্যবস্থা করব। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিগগিরই পূর্ণাঙ্গ রায়

আপডেট টাইম : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫