ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫
  • ৫৪৫ বার
বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কিংবদন্তী শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ-এ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বণিক।
জানা যায়, শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মোট চারটি বিভাগে বিভক্ত করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের আঁকার বিষয় জয়নুলের প্রতিকৃতি। প্রতিযোগিতায় মোট ২১১ জন শিশু শিল্পী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউটের প্রভাষক শিল্পী মুহাম্মদ আব্দুর রউফ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র চারুকলা শিক্ষক শিল্পী আবু জাফর মো: সাইফুর রহমান নাহিদ। বিজয়ীদের পুরস্কার ও সকল প্রতিযোগীদের সনদপত্র আগামী ২৮ মে বিকেলে জয়নুল স্মরণ সভার অনুষ্ঠান মঞ্চ থেকে  প্রদান করা হবে।
২৮ মে জয়নুল স্মরণসভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। আলোচক হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী তপন কুমার সরকার ও প্রফেসর সুমিতা নাহা, সঙ্গীত শিল্পী ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব জাহাঙ্গীর হোসেন, কীপার, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর,ঢাকা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৬:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫