ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয়তাবাদী মহিলা দলের কার্যক্রম নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মকাণ্ড সাময়িক ‘নিষিদ্ধ’ করেছে দলটির হাইকমান্ড। এ কারণে ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন দলীয় কার্যালয়ে করতে পারেনি সংগঠনটি।

তবে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শাজাহানপুরের বাসায় ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার গুলশানের বাসায় নিজ নিজ অনুসারীদের নিয়ে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন। আফরোজা আব্বাসের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও অংশ নেন বলে সূত্রে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক একজন মহিলা এমপি বলেন, গত ১৬ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে বিকালে বৈঠকে বসেছিলেন মহিলা দলের নেত্রীরা। ওই বৈঠকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বক্তব্য দিতে গেলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাধা দিলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তুমুল হট্টগোল হয়।

এক পর্যায়ে আফরোজা আব্বাসের অনুসারীরা সুলতানাকে টেনে হিচড়ে কার্যালয় থেকে নামিয়ে দেয়। এই নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। তাই সমাধান না হওয়া পর্যন্ত মহিলা দলের সবধরনের সাংগঠনিক কর্মকান্ড নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাময়িক নিষিদ্ধ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, এমন কিছু তো হয়নি। আর এধরণের কোন নোটিশও আমাদের কাছে আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয়তাবাদী মহিলা দলের কার্যক্রম নিষিদ্ধ

আপডেট টাইম : ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯