ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গোলাপি বলে চিন্তার আরেক কারণ আন্তর্জাতিক ম্যাচ সন্ধ্যাবেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গোলাপি টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুত হচ্ছে স্বাগতিক ভারতও। এছাড়া আয়োজক ভেন্যু ও বোর্ড কর্তারাও শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সব ছাপিয়ে নতুন ভাবনা ম্যাচের গোধূলি সেশন তথা সন্ধ্যাবেলা। এমনিতে গোলাপি বলে এর আগে আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বলের আচরণ নিয়ে শঙ্কা আছে। সেসব সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গেলেও সন্ধ্যাবেলা নাকি সবচেয়ে অদ্ভূত আচরণ করে এই বল। এসময় বলের রঙ কমলা অনুভূত হয়। ফলে খেলা কিছুটা কঠিন হয়ে যায়।মূলত গোধূলি বেলার পরিবেশটাই বলের রঙ অন্যরকম লাগার কারণ। সূর্যের শেষবেলার আলোর ফলে গোলাপি বলটা কমলা রঙের হয়ে চোখে লাগে। বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিজেও কিছুটা চিন্তিত এই সময়টা নিয়ে। কলকাতায় সংবাদমাধ্যমকে এ ব্যাপারে নিজের মতামত জানান তিনি।সন্ধ্যাবেলার সময়টাই দিবারাত্রির টেস্টে বড় চ্যালেঞ্জের বিষয় বলে মনে করেন সাবেক কিউই অধিনায়ক। তিনি বলেন, গোলাপি বল সাধারণ দিনের বেলা স্বাভাবিক আচরণই করে। কিন্তু মূল চ্যালেঞ্জ হবে কৃত্রিম আলোয় এই বলে খেলা। সূর্যাস্তটা এখানে বেশ দ্রুত হয়। আমার মনে হয় ঠিক সময়টাই গোলাপি বলের ভিন্ন আচরণ বোঝা যাবে। সন্ধ্যার সময়টাতেই এটা বেশি হবে।এদিকে সন্ধ্যাবেলায় গোলাপি বলে খেলাটাকে চ্যালেঞ্জ ভাবছেন ভারতীয় ক্রিকেটাররাও। দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও সেটিই মনে করেন। তিনি বলেন, কন্ডিশন অনুযায়ী সন্ধ্যার সময়টা চ্যালেঞ্জিং। বিশেষ করে বল দেখা বা ধরার ব্যাপারে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোলাপি বলে চিন্তার আরেক কারণ আন্তর্জাতিক ম্যাচ সন্ধ্যাবেলা

আপডেট টাইম : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯