ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পিএসজি’র সাথে চুক্তি নেইমার নবায়ন করেননি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩২২ বার

হাওর  বার্তা ডেস্কঃ ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বলা হচ্ছে, বার্সেলোনায় ফিরে যেতেই পিএসজি‘র প্রস্তাবে না বলে দেন তিনি। কারণ ফ্রান্স ছেড়ে যাওয়ার জন্য মরিয়া নেইমার।

বর্তমানে ২০২২ সাল পর্যন্ত পিএসজি’র সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে। ফরাসি জায়ান্ট পিএসজি চায় তাকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে। কিন্তু স্পেনে ফিরে যেতে নেইমার তা গ্রহণ করেননি। ডেইলি মেইল সূত্রে এই তথ্য জানা যায়।

নতুন মৌসুম শুরু পর ৩ মাসও পার হয়নি। কিন্তু এরইমধ্যে ফের নেইমার নাটক শুরু হয়ে গেছে। আগের মৌসুমের শেষে তার বার্সায় ফেরা নিয়ে মিডিয়ায় তোলপাড় চলেছে। কাতালান জায়ান্টদের পাশাপাশি সেবার নেইমার নিজেও ক্যাম্প ন্যুয়ে ফেরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে তার গায়ে ২২০ মিলিয়ন ইউরো প্রাইসট্যাগ লাগিয়ে বার্সাকে সেবার হতাশ করেছে পিএসজি।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট-মের্কাটো’ জানিয়েছে, নেইমারকে ২০২৫ পর্যন্ত ধরে রাখতে ব্রাজিলিয়ান তারকাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এজন্য নেইমারের বাবা এবং এজেন্ট, নেইমার সিনিয়রের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে কাতারি মালিকানাধীন ক্লাবটি। তবে সাও পাওলোয় জন্মগ্রহণকারী নেইমার এবারও পার্ক দে প্রিন্সেস থেকে ক্যাম্প ন্যুয়ে ফেরার আগ্রহের কথা জোর দিয়েই জানিয়ে দিয়েছেন।

নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২২ সালে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড যদি নিতান্তই না থাকতে যান, তাহলে তাকে ধরে রাখার আগ্রহও দেখাবে না প্যারিসের ক্লাবটি। এজন্য আগামী গ্রীষ্মের জন্য তার দাম কমিয়ে ১৭০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনা হবে, যা আগের মূল্য ২২০ মিলিয়ন ইউরোর চেয়ে ৫০ মিলিয়ন ইউরো কম।

প্যারিসে নিজের ভবিষ্যত নিয়ে আলোচনা করলেও ক্লাবের হয়ে গত ৬ ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারের। তবে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠতে এরইমধ্যে প্যারিসে পৌঁছেছেন তিনি। কিন্তু দলের অধিকাংশ খেলোয়াড় এখনও আন্তর্জাতিক ম্যাচের জন্য ছুটিতে থাকায় আগামী সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলনের সুযোগ পাচ্ছেন নেইমার। তবে লিঁলে নাকি রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারবেন তা নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিএসজি’র সাথে চুক্তি নেইমার নবায়ন করেননি

আপডেট টাইম : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯