ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ইউরোর মূলপর্বে পর্তুগাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরো-২০২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এ জয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ফার্নান্দো সান্তোসের দল। দলের হয়ে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বাছাইয়ের ‘বি’ গ্রুপের ম্যাচে রোববার লুক্সেমবার্গের ঘরে আতিথ্য নেয় পর্তুগাল। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেন পর্তুগিজরা। ৩৯ মিনিটে ফার্নান্দেসের গোলে লিড নেন তারা। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে ডান পায়ের বজ্রগতির শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এতে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণের গতি সচল রাখেন তারা। তবে সহসা গোলমুখ খুলছিল না। অবশেষে ম্যাচের শেষাংশে গোলের দেখা পান রোনাল্ডো। ৮৬ মিনিটে জটলা থেকে পায়ের আলতো টোকায় বল জালে জড়ান তিনি। জাতীয় দলের হয়ে সিআর সেভেনের এটি ৯৯তম গোল।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ইউরো মঞ্চে খেলার ছাড়পত্র পেয়েছে পর্তুগাল। আট ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে (গ্রুপসেরা) রয়েছে ইউক্রেন। আগেই মূলপর্ব নিশ্চিত করেছেন তারা। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সার্বিয়া। তারা খেলবে প্লে-অফ। এদিন ইউক্রেন-সার্বিয়ার খেলা ২-২ গোলে ড্র হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ইউরোর মূলপর্বে পর্তুগাল

আপডেট টাইম : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯