ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম বারের মত আয়োজিত হতে যাচ্ছে বিপিএলের ব্যতিক্রমধর্মী আসর। ৭ম আসরে মাঠে গড়াবে বঙ্গবন্ধুর নামে।  তাই এ আসরের নাম করণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে।  রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আজ সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট।  টুর্নামেন্টে অংশ নেয়া সাতটি দল তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল সাজাবে।

ব্যতিক্রমধর্মী বিপিএলে অংশ নেয়া দলগুলোর নাম ও বদলানো হয়েছে। যেমন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১৮১ জন দেশি ক্রিকেটার ও ৪৩৯ জন বিদেশি ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হেব প্লেয়ার্স ড্রাফট। দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা করে।

এই ক্যাটাগরিতে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান নিষিদ্ধ না হলে এই ক্যাটাগরিতে থাকতেন। এবারই প্রথমবার সাকিবকে ছাড়া হতে যাচ্ছে বিপিএল।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২৫ লাখ করে। এই ক্যাটাগরিতে আছেন মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৮ লাখ করে। এই ক্যাটাগরিতে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।  এই তালিকায় থাকা উল্লেখযোগ্য ক্রিকেটার হলেন সাব্বির রহমান, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, আবু জায়েদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম, নুরুল হাসান।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে ৪১ জন ক্রিকেটার রাখা হয়েছে। সম্প্রতি ভারত মাতিয়ে আসা তরুণ ওপেনার নাঈম শেখ এই তালিকায় স্থান পেয়েছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ দলের সাবেক তারকা শাহরিয়ার নাফিস এই ক্যটাগরিতে আছেন।

‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়রা ৮ লাখ ও ‘ই’ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ৫৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। ‘ই’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪৪ জন ক্রিকেটারকে।

বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’-এ থাকা ১১ ক্রিকেটারের দাম ধরা হয়েছে ১ লাখ ডলার করে। এই তালিকায় শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, রাইলি রুশো, গেইল ও ডোয়াইন স্মিথরা আছেন। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৭০ হাজার ডলার করে। এছাড়া ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের ৩০ হাজার ডলার এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল ২০ হাজার ডলার করে নির্ধারণ করা হয়েছে।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার হলেন ইংল্যান্ডের। ইউরোপের এই দেশ থেকে তালিকায় আছেন ৯৫ জন ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৮৯ জন ক্রিকেটার আছেন পাকিস্তান থেকে। ভারত থেকে আছেন তিনজন ক্রিকেটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

আপডেট টাইম : ০২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯