ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশঃ অধিনায়ক মাহমুদউল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপর বয়ে গেছে বিশাল এক ঝড়। যে ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার জোগাড় পুরো বাংলাদেশ দল। সাকিব-তামিমকে ছাড়াই শেষ পর্যন্ত খেলতে গিয়ে বাংলাদেশ দল কিন্তু বাজিমাতই করেছে দিল্লিতে।

ভারতের বিপক্ষে এই সিরিজের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় নেই। এই প্রথম স্বাগতিক ভারতকেই বাংলাদেশ হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা নেয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলনের পর মিডিয়ার সামনে এসে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। এ কারণে রিয়াদরা এখন সিরিজ জয়েরই গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এমন সুযোগ আর পাবে না বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বলছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’

এই ম্যাচের জন্য যা যা পরিকল্পনা নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কী প্রয়োজন তা জানালেন রিয়াদ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার।’

রাজকোটের উইকেট কেমন? জানতে চাইলে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশঃ অধিনায়ক মাহমুদউল্লাহ

আপডেট টাইম : ১১:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯