ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সালাহ মানে ও চেম্বারলিন ঝলকে লিভারপুলের গোলোৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো লিভারপুলের মুখোমুখি হয়েছিল অখ্যাত জেঙ্ক। তবে প্রথম সাক্ষাৎটা সুখকর হলো না পুচকে দলটির। ঘরের মাঠে সালাহ, মানে ও চেম্বারলিনের গোলোৎসবে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন তারা।

বুধবার রাতে ক্রিস্টাল অ্যারেনায় লিভারপুলকে আতিথ্য দেয় জেঙ্ক। শুরুটা দারুণ করেন অতিথিরা। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স অক্সলেড- চেম্বারলিনের গোলে এগিয়ে যান তারা। যদিও কিছুক্ষণ পরই বল জালে জড়ান স্বাগতিকরা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এর পর ম্যাচের বাকি সময় আধিপত্য বিস্তার করে খেলে লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে জেঙ্ক শিবিরে ত্রাস ছড়ান সালাহ-মানে-মিলনাররা। অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি তারা। তবে দ্বিতীয়ার্ধে খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ নেন। ৫৭ মিনিটে রবার্তো ফিরমিনোর বাঁকানো পাস ধরে দারুণ লফট শটে নিশানাভেদ করেন চেম্বারলিন।

খেলার শেষ ভাগে লিভারপুলের গোলোৎসবে যোগ দেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। প্রথমে সালাহর পাসে পারফেক্ট ফিনিশিং (৭৭ মিনিট) দেন মানে। মিনিট দশেক পর সেনেগালিজ ফরোয়ার্ডের বাড়ানো পাসে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করেন মিসরীয় গোলমেশিন।

অবশ্য চতুর্থ গোল হজম করার ১ মিনিট পরই এক গোল পরিশোধ করে জেঙ্ক। ঠিকানায় বল পাঠান স্ট্রাইকার স্টিভেন ওডে। তবে তাদের লড়াই ওই পর্যন্তই। এতে কেবল ব্যবধানই কমেছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়েন অলরেডরা। এ নিয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এলেন তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে নাপোলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালাহ মানে ও চেম্বারলিন ঝলকে লিভারপুলের গোলোৎসব

আপডেট টাইম : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯