ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

জানাজায় গিয়ে তোপের মুখে পড়লেন সেই ফখরুদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
  • ৪৪৭ বার

নিউইয়র্কে বন্ধুর জানাজা নামাজে যোগ দিতে এসে বাংলাদেশী কমিউনিটির তোপের মুখে পড়লেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ। শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জুমার নামাজ শেষে বন্ধু আবদুল মুনিম চৌধুরীর জানাজার নামাজ পূর্বে বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে। জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রতি শুক্রবার দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। ড. ফখরুদ্দিন আহমেদ তার বন্ধু আবদুল মুনিম চৌধুরীর জানাজায় যোগ দিতে একাই মসজিদে আসেন। জুমার প্রথম জামাত শেষে মসজিদ কমিটির সেক্রেটারি আক্তার হোসেন ঘোষণা দেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও আবদুল মুনিম খানের বন্ধু ড. ফখরুদ্দিন আহমেদ। ঘোষণার সাথে সাথেই মসজিদ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় তড়িঘড়ি করে বক্তব্য শেষ করেন তিনি। ড. ফখরুদ্দিন তার বক্তব্যে নিজের ও বন্ধুর জন্য দোয়া কামনা করেন। পরে মসজিদ কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ইমাম জানাজা নামাজ পড়ান। এরপর নামাজ শেষে ফখরুদ্দিন আহমেদ মসজিদ থেকে বের হতেই গালাগালি দিয়ে তেড়ে আসেন কয়েকজন বাংলাদেশি মুসল্লি। তারা বলতে থাকেন, বাংলাদেশকে ৫০০ বছর পিছিয়ে দিয়েছেন এই ফখরুদ্দিন। তার দোয়া চাওয়ার কোনো অধিকার নেই। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ড. ফখরুদ্দিন আহম্মেদ যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বসবাস করলেও এই প্রথম জনসন্মুখে এলেন। বিশেষ করে প্রথমবারের মতো নিউইয়র্কে এই প্রথম তাকে দেখা গেল। মসজিদ থেকে বেড়িয়ে যাওয়ার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন। স্যার দেশ কেমন চলছে? এর কোনো জবাব না দিয়েই দ্রুত মসজিদ এলাকা ত্যাগ করেন ফখরুদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

জানাজায় গিয়ে তোপের মুখে পড়লেন সেই ফখরুদ্দিন

আপডেট টাইম : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫