ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শীতের আগেই আপনার প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫
  • ৫৮৭ বার

শীত এসে কড়া নাড়ছে একেবারে ঘরের দোরগোড়ায়। এখনই রাতে ঘুমোতে যাওয়ার সময় শীতের অস্তিত্ব টের পাওয়া যায়। আর কয়েকটা দিন পরেই একেবারে ঝুপ করে শীত নেমে আসবে প্রকৃতির কোলে।

winter dress

শীতকাল পুরোপুরি শুষ্ক আবহাওয়ার মৌসুম। শুষ্ক আবহাওয়া বলে এই সময়ে বাতাসে প্রচুর ধুলোবালি উড়ে বেড়ায়। তাই কাপড়-চোপড় থেকে সবকিছুই একটু বেশি ময়লা হয়। সবদিক লক্ষ্য করে শীত আসার আগেই আপনাকে শীতের প্রস্তুতি নিয়ে বসে থাকতে হবে।

গতবছর শীত শেষে উঠিয়ে রাখা লেপ, কম্বল, কাঁথাগুলোকে আলমারি থেকে বের করে নিয়ে আসুন। প্রয়োজন মনে করলে সবকিছুই একটু রোদে দেয়ার চেষ্টা করুন। রোদে দেয়ার পরও লেপ-কম্বলের ন্যাতানো ভাব না কাটলে লন্ড্রি থেকে একবার ড্রাইওয়াশ করিয়ে আনতে পারেন।

শীতের কাপড়ের বেলাতেও ওই একই পরামর্শ। সবকিছুই একবার করে রোদে দিয়ে নিন। তবে কোনো কিছু পোকামাকড়ে কেটে থাকলে রিপু করান সবার আগে।

ত্বকের যত্নের জন্যও কিছু কেনা জরুরি। এক্ষেত্রে গরমের প্রসাধনী উঠিয়ে রেখে শীতের জন্য ভ্যাসলিন, লোশন, গ্লিসারিন ইত্যাদি কিনে নিন। শীত আসার আগে থেকেই এইসব প্রসাধনী ব্যবহার করা শুরু করলে আপনার ত্বকের সৌন্দর্য ঠিক থাকবে আগের মতোই।

শীতের সময়ে মাঝে মাঝে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে সময় গরম মোটা কাপড়েও শীত মানানো দায় হয়ে পড়ে। ঠিক ওই সময়টিতে ঘর গরম রাখতে রুমহিটার কিনে নিতে পারেন। রুমহিটার আপনার ঘরকে রাখবে আরামদায়ক উষ্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শীতের আগেই আপনার প্রস্তুতি

আপডেট টাইম : ১০:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫