ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ধর্মঘট প্রসঙ্গে মাশরাফি এই বিষয়ে কোনো কথা বলব না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে গোটা দেশে যখন আলোচনার ঝড় বইছে, তখন পাওয়া যাচ্ছিল না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আজ সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব, তামিম, মুশফিকসহ জাতীয় ক্রিকেটারদের অনেকেই উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে ডাক দিয়েছেন ধর্মঘটের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের হয়ে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তারা। সেই ক্রিকেটারদের ভিড়ে দেখা যায়নি মাশরাফিকে। রাত পর্যন্ত তিনি কোনো বিবৃতি বা বক্তব্যও দেননি এ বিষয়ে।

অবশেষে মুখ খুললেন টাইগার ক্যাপ্টেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি সতীর্থদের আন্দোলন নিয়ে বলেছেন, ‘যখন ক্রিকেট নিয়ে কথা বলবো তখন ক্রিকেটের কথা, এখন ক্রিকেট নিয়ে কথা নয়। এখন এই বিষয়ে কোনো কথা বলব না। বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা আমি, আবার যখন ফিরব তখন কথা হবে।’

টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথম ধর্মঘটে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে যাওয়ার ইতিহাস রয়েছে। আজ মিরপুরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার । এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। তাদের এই ধর্মঘটের কারণে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল। ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্মঘট প্রসঙ্গে মাশরাফি এই বিষয়ে কোনো কথা বলব না

আপডেট টাইম : ১০:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯