ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম উপজেলার থেকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।

এদিন দুপুরে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

গত ৯ অক্টোবর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত সাতদিনের সফরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ সদর, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় আসেন রাষ্ট্রপতি। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, সুধী সমাবেশে বক্তব্য প্রদান, মতবিনিময় সভায় অংশ নেওয়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯