ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাংক ও আইএমএফের যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে আজ রোববার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের সঙ্গে এবং সার্কভূক্ত দেশসমূহের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় নির্দিষ্ট করা হয়েছে। শুক্রবার ব্যাংক তহবিল নিয়ে বার্ষিক আলোচনা সভা হবে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একাধিক বৈঠক শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের।

এবারের বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সভায় বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এবাবেরর বৈঠকে রোহিঙ্গা সহায়তা নিয়ে একটি গোলটেবিল বৈঠক রয়েছে। সভায় বিশ্বব্যাংক ও আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

আগামী ১৪ থেকে ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বৈঠকে যোগ দিতে আরও যাবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ প্রমুখ।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদমোশাররফ হোসেন ভূঁইয়া এবং ইকনোমিক মিনিস্টার মো. সাহাবুদ্দিন পাটোয়ারী ওয়াশিংটন থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশ্বব্যাংক ও আইএমএফের যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯