ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপ-১২’ স্থগিত ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫
  • ৩৮৩ বার

এ মাসেই ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে আইক্যাপ-১২ এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ঢাকায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি স্থগিত করা হয়েছে।

অনিবার্যকারণে সম্মেলনের নির্বাহী কমিটি এই সম্মেলন স্থগিত করেছে বলে এতে জানানো হয়। বলা হয়, সম্মেলনের পরবর্তী তারিখ পরে জানানো হবে।

চার দিনব্যাপী আইক্যাপ সম্মেলনটি এবছর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছিলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনে ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা।

প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে এ সম্মেলনটি আয়োজন করা হয়।

ঢাকায় সম্মেলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়োজন সফল করার লক্ষে তিনটি কমিটি করা হয়েছে। এছাড়াও ৪০ টি বিজ্ঞান সেশনে ২৪০ জন বৈজ্ঞানিক তাদের পেপার উপস্থাপন করারও কথা।

প্রায় তিন হাজার বিদেশি নীতি নির্ধারক, এইডস বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী, এইডস আক্রান্ত রোগী, আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ চার দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছিল।

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলকে আইক্যাপ-১২ এর শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপ-১২’ স্থগিত ঘোষণা

আপডেট টাইম : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫