ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জলবায়ু সুরক্ষার দাবিতে লন্ডনে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু সুরক্ষা তথা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এ বিক্ষোভে যোগ দেন বিপুলসংখ্যক জলবায়ু আন্দোলনকারী। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে ড্রাম ও ব্যানার নিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ১১টি স্থানে সমবেত হয়ে নিজেদের প্রতিবাদের জানান দেয়। এদিকে বিশৃঙ্খলা তৈরি ও সরকারকে অসহযোগিতার দায়ে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

এক্সটিংক্ট রেবেলিয়ন গ্রুপের ডাকে দুনিয়াজুড়ে দুই সপ্তাহের এ আন্দোলনের শুরুতেই লন্ডনে অন্তত ২০ পরিবেশকর্মীকে আটক করা হয়। পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে দিন শেষে পুলিশ জানায়, মোট ৩১৯ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট সংলগ্ন একটি সেতু এবং একাধিক সড়ক অবরোধ করে। আন্দোলনকারীদের দাবি, জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার যেন বন্ধ করা হয়; কমানো হয় কার্বন নিঃসরণের পরিমাণ। যেভাবেই হোক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে যেন ধরিত্রীকে রক্ষা করা যায়।

আয়োজক সংগঠনের দাবি, দুনিয়াজুড়ে ৬০টি দেশে একযোগে এই কর্মসূচি চলছে। তবে লন্ডনের বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছে, বিক্ষোভকারীদের আচরণ সহযোগিতাপূর্ণ নয়। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জলবায়ু সুরক্ষার দাবিতে লন্ডনে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯