ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে চোখ বাঁধা মুসলিম বন্দীদের গোপন ভিডিও ফাঁস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনে বহুদিন ধরেই দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিমরা পুনর্বাসনের নামে নির্যাতন ও নিপীড়ণের শিকার হচ্ছে। এটি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ জানিয়ে আসছে।

চীনা সরকার সবসময়েই এই অভিযোগ অস্বীকার করে আসলেও সম্প্রতি ড্রোন থেকে গোপনে ধারণকৃত একটি চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে যাকে কেন্দ্র করে বিষয়টি ফের আলোচনায় এসেছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ থেকে ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, শতশত উইঘুর মুসলিমকে সারিবদ্ধ ভাবে একটি রেল স্টেশনের কাছে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। তাদের প্রত্যেকেরই পরনে বেগুনি ও কমলা রঙের ভেস্ট এবং সেখানে লেখা ‘কাশগার বন্দি শিবির’।

তাদের প্রত্যেকেরই মাথা টাক করানো ছিলো এবং কালো কাপড় দিয়ে তাদের চোখ বাধা ছিলো। এ সময় তাদের চারপাশে বেশ কয়েকজন অস্ত্রধারী পুলিশ সদস্যকেও দেখা যায়।

ভিডিওটি কারা ধারণ করেছে বা ঠিক কবে করা হয়েছে সে খবর নিশ্চিত করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে ভিডিওটি সম্পর্কে চীনা কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে চোখ বাঁধা মুসলিম বন্দীদের গোপন ভিডিও ফাঁস

আপডেট টাইম : ০৪:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯