ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নার্সিং সেক্টরে শুদ্ধি অভিযান : বিতর্কিত কর্মকর্তাদের বদলি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৩১৫ বার

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। অধিদফতরের বহুল ‘বিতর্কিত’ দুই সহকারী পরিচালককে (নিজ বেতনে) ঢাকা নার্সিং কলেজের ইনস্ট্রাক্টরের শূন্যপদে বদলি করা হয়েছে।

তারা হলেন- শিরিনা আক্তার ও মোসাম্মৎ শাহীনুর বেগম। এছাড়া অধিদফতরে প্রেষণে কর্মরত কো-অর্ডিনেটর, বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার, ময়মনসিংহ মো. খায়রুল কবীরের প্রেষাণাদেশ বাতিল করে তার মূল কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নার্সিং অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, অধিদফতরে যেসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে চাকরিরত, যাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির দীর্ঘদিনের অভিযোগ রয়েছে চলমান শুদ্ধি অভিযানে তাদেরই বদলি করা হচ্ছে। তবে অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

জানা গেছে, গত এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নার্সিং সেক্টরে শুদ্ধি অভিযান : বিতর্কিত কর্মকর্তাদের বদলি শুরু

আপডেট টাইম : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯