ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে বিক্ষোভে নিহত বেড়ে ৪৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকে সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে শত শত বিক্ষোভকারী। চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে ওই আন্দোলন।

শুক্রবার ওই আন্দোলন স্বতঃস্ফূর্ত গণআন্দোলনে পরিণত হয়। দেশটিতে আইএস’র (ইসলামিক স্টেট) পরাজয়ের পর এটাই সবচেয়ে বড় আন্দোলন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে ঘোষণা বিক্ষোভকারীদের।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে দেশটির চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এক বছর আগে প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে বিক্ষোভে নিহত বেড়ে ৪৬

আপডেট টাইম : ১২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯