ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আসামের পর কর্ণাটকেও এনআরসি’র প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের আসামের পর এবার কর্ণাটকেও নাগরিক তালিকা (এনআরসি) তৈরির প্রস্তুতি চলছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতেই এই তালিকা তৈরি করা হবে। ভারতের যেসব রাজ্যে সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীরা প্রবেশ করে তার মধ্যে কর্ণাটকও আছে। সেখানে এখন পর্যন্ত বহু অবৈধ অভিবাসী সীমান্ত দিয়ে প্রবেশ করে স্থায়ী আবাস গড়েছে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভারাজ ভোমাই বৃহস্পতিবার বলেছেন, নাগরিক তালিকা তৈরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যতদূর সম্ভব সব তথ্য সংগ্রহ করব। আমরা এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করব।
একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই ব্যাঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে নেলমানগালা তালুকে একটি বন্দি শিবির বানানো হচ্ছে যেখানে বিদেশিদের রাখা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত জুলাইয়ে এই বন্দি শিবির নির্মাণে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এখানেই রাখা হবে।
তবে বিরোধী দল কংগ্রেস বলছে, অবৈধ অভিবাসীদের অবশ্যই দেশ থেকে ফেরত পাঠানো হবে। তবে সরকারকে এটা নিশ্চিত করতে হবে যেন এনআরসিতে কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ না পড়ে।
গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা। তাদের ভাগ্যে কি ঘটবে এখনও তারা জানেন না। যদিও এখনই তাদের দেশত্যাগ করতে হচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা যদি নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তবে তাদের ফেরত পাঠানো হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসামের পর কর্ণাটকেও এনআরসি’র প্রস্তুতি

আপডেট টাইম : ০৮:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯