ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ইত্যাদি’তে রাষ্ট্রপতির বিশেষ সাক্ষাৎকার হানিফ সংকেত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ (শুক্রবার, ৪ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর নামে প্রতিষ্ঠিত হামিদ পল্লীতে ধারণ করা জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদি’র এই পর্বে চমক হিসেবে থাকছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর একটি বিশেষ সাক্ষাৎকার।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। হানিফ সংকেত এর ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে হানিফ সংকেত আলাপচারিতার দু’টি ছবিসহ একটি পোস্টে ‘ইত্যাদি’তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর বিশেষ সাক্ষাৎকার দেয়ার তথ্যটি জানানো হয়েছে।

পোস্টটিতে উল্লেখ করা  হয়, “এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে দ্বীপের মত ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িও এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর। আজকের পর্বে দেখতে পাবেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার।

যেখানে তিনি বলেছেন-তখনকার আর এখনকার হাওড় সম্পর্কে তার উপলব্ধির কথা, সাধারণ মানুষের সাথে তার সম্পর্কের কথা। বলেছেন জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ চলার পথের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথা।

‘ইত্যাদি’র এই পর্বটি আজ ০৪ অক্টোবর, শুক্রবার-রাত ৮ টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।”

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এরই মধ্যে তিন দশক পেরিয়ে চার দশকে পা রেখেছে। ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলীতে সাজানো কিশোরগঞ্জের হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। গত ২০ সেপ্টেম্বর পর্বটি ধারণ করা হয়।

পর্বটি ধারণের দিন হাওরের মাঝখানে ছোট্ট এই পল্লীটির চারিদিকে হাজার হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল। হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র বলেন, ‘ইত্যাদি’ চার দশকে পদার্পণ করেছে। সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই অনুষ্ঠানটি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। আমরাও সব সময় বলি ‘ইত্যাদি’ সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান। এতে আমরা সবার কথা বলতে চেষ্টা করি। কারণ দেশ গড়ায় সবার অবদান রয়েছে।

আর তাই আমরা ইত্যাদি’কে নিয়ে যাই গ্রামে-গঞ্জে, সাধারণ মানুষের কাছে। স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান ধারণের এই ধারণাটিকে এখন অনেকেই গ্রহণ করেছেন। ফলে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণেও বৈচিত্র্য এসেছে।

এবারে কিশোরগঞ্জের মিঠামইনের হাওর অঞ্চলে ধারণকৃত অনুষ্ঠানটি বিষয় বৈচিত্র্য, স্থান নির্বাচন সবদিক থেকেই ব্যতিক্রমী ও উপভোগ্য হয়েছে।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র এই পর্বটি আজ (শুক্রবার, ৪ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ইত্যাদি’তে রাষ্ট্রপতির বিশেষ সাক্ষাৎকার হানিফ সংকেত

আপডেট টাইম : ০৮:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯