ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইকুয়েডরে জরুরি অবস্থা জারি: ব্যাপক সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইকুয়েডরে জ্বালানি তেলে সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রেসিডেন্ট লেলিন মোরেনো ‘জরুরি অবস্থা’ ঘোষণা করলে দেশটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র।

পুলিশ রাজধানী কুইটোর ঐতিহাসিক কেন্দ্রে সরকারি দপ্তরের কাছে পাথর ও আগুনে বোমা নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে।

মোরেনো সাংবাদিকদের বলেন, তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃংখলা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন।

পরিবহন খাত এ বিক্ষোভের নেতৃত্ব দিলেও এতে শিক্ষার্থী ও অন্যান্য গ্রুপেরও অংশগ্রহণ রয়েছে। ইকুয়েডরে বিগত এক দশকের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ আন্দোলন।

বিক্ষোভকারীরা দেশটির কিছু এলাকায় সরকারি পরিবহন ব্যবস্থা একেবারে অচল করে দিয়েছে। এদিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় অনেক রাস্তাও বন্ধ হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া পলা রোমো বলেন, এ ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘর্ষে কতজন আহত হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। সংঘর্ষ চলাকালে বেশকিছু ফটোগ্রাফার আহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইকুয়েডরে জরুরি অবস্থা জারি: ব্যাপক সংঘর্ষ

আপডেট টাইম : ০৭:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯