ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন জম্মুর নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জম্মুর রাজনৈতিক নেতারা মুক্তি পেয়েছেন। প্রায় দুই মাস গৃহবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন তারা। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ব্যাপারে সরকারের পদক্ষেপের পর থেকে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের আটক করা হয়।

তবে কাশ্মীরের পরিস্থিতি এখনও একই রয়েছে। সেখানকার রাজনৈতিক নেতারা এখনও গৃহবন্দি রয়েছেন।

সরকারি সূত্র মতে, সামনে ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনের কারণে জম্মুর নেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই নির্বাচন পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় পর্যায়। ক’দিন আগেই ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনের ঘোষণা করেছে সরকার।

সূত্র মতে, জম্মু এখন শান্ত। সোমবার জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচ‌নী আধিকারিক নির্বাচনের কথা ঘোষণা করার পরই রাজনৈতিক নেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়।

জম্মুতে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন-দেবেন্দর সিংহ রানা, রমন ভাল্লা, হর্ষদেব সিংহ, চৌধুরীলাল সিংহ, ভিকার রসুল, জাভেদ রানা, সুরজিৎ সিংহ স্লাথিয়া ও সাজ্জাদ আহমেদ কিচলু।

৩৭০ ধারা বাতিলের পর রাজ্যের প্রায় ৪০০ রাজনৈতিক নেতাকে হয় আটক, নয়তো গৃহবন্দি করা হয়। তাদের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লাও রয়েছেন।

গত ৫৭ দিন ধরে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নেই ইন্টারনেট সেবাও।

আগামী ২৪ অক্টোবর ৩০০টি ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন। ওইদিনই গণনা হবে। ২৬ হাজার পঞ্চায়েত সদস্য ভোট দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন জম্মুর নেতারা

আপডেট টাইম : ০৯:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯