ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাইওয়ানে সেতু ধসে ৬ জনের চাপা পড়ার আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বারতাঃ তাইওয়ানে মঙ্গলবার সেতু ধসে পড়ার পর ছয়জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল নানফাওগায়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু ধসে পড়ার নাটকীয় দৃশ্য সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। সেতুটি অন্তত তিনটি মাছ ধরা নৌকা ও একটি পেট্রোল ট্যাংকারের ওপর আছড়ে পড়ে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি বলছে, তাদের আশঙ্কা নিখোঁজ ছয়জন ধসে পড়া সেতু ও নৌকার নিচে চাপা পড়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযান চলছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয় ফিলিপিনো ও তিনজন ইন্দোনেশীয় রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন সাংবাদিকদের বলেছেন, আমরা আশা করছি ক্ষতি কমিয়ে আনতে স্বল্প সময়ে অভিযান শেষ করা সম্ভব হবে।

তবে ১৯৯৮ সালে নির্মিত ব্রিজটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। তাইওয়ানের পূর্ব উপকূলে সোমবার রাতে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেলেও ব্রিজটি ধসে পড়ার সময়ে আবহাওয়া খুব চমৎকার ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাইওয়ানে সেতু ধসে ৬ জনের চাপা পড়ার আশঙ্কা

আপডেট টাইম : ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯