ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার নিন্দা ছাত্রদলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
  • ৫৫৯ বার

পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ছাত্রদল।

সংগঠনের সহসভাপতি নাজমুল হাসানের পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান রবিবার রাতে বলেন, ‘অবৈধ সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এখন সম্পূর্ণরূপে পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ সুযোগে পুলিশও নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং জনগণের কাছে এখন মূর্তমান আতঙ্কের রূপ ধারণ করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ দেশের ছাত্র সমাজেকে বিস্মিত করেছে।’

নেতৃদ্বয় বলেন, ‘আওয়ামী দলদাস পুলিশ অনেক আগে থেকেই ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের খুন, গুম ও গ্রেফতার বাণিজ্যে লিপ্ত ছিল। ছাত্রদল অনেক আগে থেকেই পুলিশের এহেন অপেশাদারী ও জঘন্য আচরণের নিন্দা করে আসছিল। কিন্তু আজ ছাত্র ইউনিয়নের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বিনা উসকানিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও তাদের অনেককেই গ্রেফতার করায় এটিই প্রমাণিত হয় যে, পুলিশ এখন একটি অত্যাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিরোধীমত দমনে পুলিশের এমন আচরণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’

নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার নিন্দা ছাত্রদলের

আপডেট টাইম : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫