ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অপরাধী যে দলের হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ অপরাধী যে দলের হোক বা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, অপরাধী অপরাধীই। অপরাধ করে কেউ পার পাবে না। বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার বিকেলে নেত্রকোনা পাবলিক হলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেনজির আহমেদ বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার আগেই সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় তা নিমূ©ল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিমূ©ল করা সম্ভব নয়। এ জন্য তিনি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনশীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সম্পাদক পুলিশ সুপার প্রলয় জোয়ারদার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অপরাধী যে দলের হোক কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

আপডেট টাইম : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯