ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সৈয়দা সায়েরা মহসিনকে আ’লীগের মনোনয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৪৮০ বার

মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে মনোনীত করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার রাতে দলের সংসদীয় বোর্ডের এক সভায় তাকে মনোনীত করা হয়। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এরপর তার আসনটি (মৌলভীবাজার-৩) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। উপনির্বাচনের ভোট নেওয়া হবে ৮ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সৈয়দা সায়েরা মহসিনকে আ’লীগের মনোনয়ন

আপডেট টাইম : ১১:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫