ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের দায় স্বীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গতবছর সৌদি এজেন্টদের হাতে সাংবাদিক জামাল খাশুগজি হত্যার দায় তার ওপরই বর্তায়। কারণ এ হত্যাকান্ড তার শাসনামলেই সংঘটিত হয়েছে।

মার্কিন পিবিএস টেলিভিশন নেটওয়ার্কে একটি প্রামাণ্যচিত্রে সৌদি যুবরাজ বলেন, যেহেতু তার দায়িত্বের অধীনেই এ ঘটনা ঘটেছে, এর দায়ও তার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের এক বছর পূরণ হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পিভিএস চ্যানেলের একটি ডকুমেন্টারিতে সৌদি যুবরাজের এই সাক্ষাৎকার ধারণ করা হয়।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এ প্রথম মুখ খুললেন মোহাম্মদ বিন সালমান।

পিবিএসের মার্টিন স্মিথকে দেওয়া সাক্ষাৎকারটির একটি প্রিভিউতে দেখা যায় যুবরাজ বলছেন, এটা আমার দায়িত্বের অধীনে হয়েছিল। এ হত্যাকাণ্ডের সব দায় আমার।

তুরস্কের তদন্তে এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে শুরুতেই নাম উঠে আসে সৌদি যুবরাজের। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ওঠে আসে, এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত। তার নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

ওই প্রামাণ্যচিত্রটি আগামী সপ্তাহে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাসোগিকে গত বছরের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সর্বশেষ দেখা গিয়েছিল। তুর্কি নারী খাদিজা সেনগিজকে বিয়ে করতে আগের বিয়ের কাগজপত্র আনতে সেদিন তিনি ওই কনস্যুলেটে গিয়েছিলেন।

তার মরদেহ কেটে টুকরো টুকরো করে ওই ভবন থেকে সরানো হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। এ পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের দায় স্বীকার

আপডেট টাইম : ১২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯