ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব: মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য-শান্তির ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহত্তর বরিশালের ৬ জেলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় ঘোষিত হলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃপ্ত প্রত্যয়। তারা বললেন, কবি এবং সাহিত্যিকেরা রাষ্ট্র ও সমাজে বিবেকের কাজ করে। তারা যেভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তেমনি সকল সুন্দরের পাশে থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ গঠনে দৃপ্ত ভূমিকা পালন করে।

২০ সেপ্টেম্বর বরিশাল শহরের বিডিএস মিলনায়তনে ‘দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব ২০১৯’ এর ব্যানারে অনুষ্ঠিত এ মিলন মেলার আয়োজক ছিল বরিশালের ‘ আমাদের লেখালেখি’ এবং পটুয়াখালীর ‘দখিনের কবিয়াল’।

দিনব্যাপী এ আয়োজন বিভক্ত ছিল দুটি পর্বে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সত্তর দশকের অন্যতম প্রধান কবি বৃহত্তর ভোলার সন্তান কবি নাসির আহমেদ। শারীরিক কারণে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে তিনি আয়োজনের সফলতা কামনা করেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। সাহিত্যের প্রধান অনুসঙ্গ হিসেবে এ অহংকারকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। জীবনানন্দের বরিশাল আমাদের চেতনার অংশ। বরিশালের ভূ-প্রকৃতি কবি ও লেখক সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে আসছে।

আমাদের লেখালেখির সম্পাদক কবি শফিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র সম্পাদক কবি শাহীন রেজা। বিশেষ অতিথি ছিলেন, দখিনের কবিয়ালের প্রধান পৃষ্ঠপোষক রাধেশ্যাম দেবনাথ, আমাদের লেখালেখির প্রধান উপদেষ্টা কবি ভাস্কর সাহা, কবি মাহমুদা খানম, কবি অলোক মিত্র এবং কবি সাইফুল্লাহ নবীন। স্বাগত বক্তব্য দেন কবি মাহমুদ অর্ক।

সমাপনী পর্বে সভাপতিত্ব করেন দখিনের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসাইন মানিক। প্রধান অতিথি ছিলেন কবি সরদার ফারুক এবং প্রধান আলোচক ছিলেন অনুশীলন সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা কবি অর্নব আশিক। বিশেষ অতিথি ছিলেন কাব্যলোকের পরিচালক কথাসাহিত্যিক মাহবুব লাভলু, প্রাবন্ধিক বেগম ফয়জুন্নেছা শেলী এবং কথা সাহিত্যিক নাসিম আনোয়ার।

অনুষ্ঠানে আগত কবি সাহিত্যিকদের ফুল এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানান হয়। দিনব্যপী এ আয়োজনে শতাধিক কবি সাহিত্যিকের প্রায় দুই শতাধিক গ্রন্থ প্রদর্শিত হয় এবং অর্ধশত কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসব: মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য-শান্তির ঘোষণা

আপডেট টাইম : ০৪:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯