ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই তরুণী কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তাঃ ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনা সেই তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেফতারের পর বুধবার উত্তরপ্রদেশের একটি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে।

চিন্ময়ানন্দের করা চাঁদাবাজির মামলায় আদালতে নির্যাতনের শিকার ছাত্রীর পক্ষ থেকে জামিন আবেদন করা হলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই তরুণীর পরিবার বলছে,  প্রথমে একটি হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়; এরপর  জোর করে পুলিশের কাগজপত্রে সই করানো হয় তাকে।

এদিকে দুইদিন কারাগারে থাকার পর অভিযুক্ত চিন্ময়ানন্দকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি বলছে, মঙ্গলবার ওই ছাত্রীর আগাম জামিনের শুনানি ছিল। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি শাহজাহানপুরের স্থানীয় আদালতে যাওয়ার পথে পুলিশ তার পথ আটকায়।

তিনবারের সাংসদ চিন্ময়ানন্দ পরিচালিত একটি আইন কলেজের ছাত্রী ছিলেন নির্যাতনের শিকার এই তরুণী। তার অভিযোগ, ৭২ বছরের চিন্ময়ানন্দ তাকে এক বছর ধরে ধর্ষণ ও শারীরিকভাবে নিযার্তান করেছেন।

২৩ বছরের ওই তরুণী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আদালতে নিজের অভিযোগ প্রমাণে ভিডিও জমা দেন সম্প্রতি। তিনি জানান, চশমার গোপন ক্যামেরায় ভিডিও করেছিলেন।

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার আগে অনলাইনে একটি ভিডিও পোস্ট করে ওই তরুণী জানান, বিজেপি নেতা তাকে ধর্ষণ করেছেন ও ভয় দেখিয়েছেন। তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরপর ৩০ আগস্ট রাজস্থানে পাওয়া যায় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই তরুণী কারাগারে

আপডেট টাইম : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯