ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এক শর্তে খালেদার সঙ্গে সংলাপে রাজি প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৪৮০ বার

দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাবটি প্রত্যাখান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ এ ঘোষণা দিলে তিনি খালেদার সঙ্গে সংলাপে বসার বিষয়টি বিবেচনা করবেন। নেদারল্যান্ড সফর শেষে দেশে ফিরে রোববার গণভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দয়া করে খুনীদের সঙ্গে আলোচনায় বসতে বলবেন না। ওনার (বেগম খালেদা) কাছে গেলে, বসলে পোড়া মানুষের গন্ধ পাব। প্রধানমন্ত্রী নির্বাচন বানচাল করতে মানুষকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনেন বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বলেন, ওনার (খালেদা) সঙ্গে টেলিফোনে কথা বলতে গিয়ে ‘ঝারি’ খেতে হয়েছে। ওনার ছেলে মারা যাওয়ার পর বাড়িতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হয়েছে। যখন জাতির প্রয়োজন ছিল সেই নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন ও যে কোনো মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু উনি নির্বাচন বানচাল করতে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। এধরনের একটা খুনীর সাথে বসতে হবে! সংলাপে বসার যোগ্যতা উনি তখনই অর্জন করবেন যখন বলবেন যুদ্ধাপরাধীদের বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনি আমাকে কি নামে অভিহিত করেছেন, আবার সংলাপেও বসতে চান। লন্ডনে বসে গুণধর পুত্রের সঙ্গে ঘোট পাকাচ্ছেন। তিনি বলেন, রাজনীতির স্বার্থে ও দেশের স্বার্থে ওনার কাছে নির্বাচনের আগে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এক শর্তে খালেদার সঙ্গে সংলাপে রাজি প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫