ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

চালকের সিটে হেলপার হেলপারের সিটে চালক আর চাকায় চাকায় দুর্ঘটনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তাঃরাজধানীর উত্তরার তুরাগ এলাকায় সংগীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে চাপা দেয়ার ঘটনায় ভিক্টর পরিবহন বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-চালক সুমন ও সহকারী আক্তার হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি জানায়, ঘটনার সময় ঘাতক বাসটির চালকের আসনে ছিলেন সহকারী আক্তার হোসেন, আর চালক সুমন পাশের সিটে বসা ছিলেন। টঙ্গী থেকে ছেড়ে আসার পর তুরাগ এলাকায় বেপরোয়া গতিতে পারভেজ রবকে চাপা দেয় বাসটি। এরপর চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইড় থেকে সুমনকে ও শরীয়তপুরের নড়িয়া থানাধীন দিনারা এলাকা থেকে আক্তারকে গ্রেফতার করে ডিবির উত্তরের একটি দল। এর আগে গত ৫ সেপ্টেম্বর তুরাগ থানাধীন ধউর এলাকায় ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের সামনে ভিক্টর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে মৃত্যু হয় তার।

ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান বলেন, গ্রেফতার দু’জনকে তুরাগ থানায় দায়ের করা মামলা (মামলা নং ৮) গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় তুরাগ থানাধীন ধউর ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের সামনে সংগীত শিল্পী ও পরিচালক পারভেজ রব সদরঘাট যাওয়ার উদ্দেশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিক নামের একটি বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-০৯৬৩) থামানোর জন্য সংকেত দিলে চালক বাসটি না থামিয়ে বেপরোয়া গতিতে তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী রুমানা বেগম বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করেন।

এদিকে, ওই ঘটনার দু’দিন পর ৭ সেপ্টেম্বর পারভেজ রবের ছেলে ইয়াসির আলভী ও ছেলের বন্ধু মেহেদী হাসান ছোটনকে ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস উত্তরা ৯নং সেক্টর এলাকায় চাপা দেয়। এ ঘটনায় ইয়াসির আলভী রব গুরুতর আহত হন এবং মেহেদী হাসান ছোটন নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

চালকের সিটে হেলপার হেলপারের সিটে চালক আর চাকায় চাকায় দুর্ঘটনা

আপডেট টাইম : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯