ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এরশাদের কুলখানিতে কান্নায় ভেঙে পড়লেন রওশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি রংপুর মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লি নিবাসে মরহুমের রুহের মাগফিরাত করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কুলখানি উপলক্ষে দোয়া মাহফিলের পর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা এবং এরশাদের স্ত্রী  রওশন এরশাদ এমপি কবর জিয়ারত করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

তাকে সান্ত্বনা জানান মহাসচিব মন্দির রহমান রাঙ্গা। এ সময় আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। ছেলে সাদ এরশাদ এ সময় উপস্থিত ছিল।

এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য আনিছুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, সেলিম ওসমান, লিয়াকত আলী খোকা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রংপুর মহানগরীর উত্তম উচ্চ বিদ্যালয়, খটখটিয়া উচ্চ বিদ্যালয়, মহব্বতখা উচ্চ বিদ্যালয়, কেরানীরহাট স্কুল ও কলেজ, বড়বাড়ী উচ্চ বিদ্যালয়, লালকুঠি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুলাটোল আলিয়া মাদ্রাসা, নিউজুম্মাপাড়া প্রাইমারি স্কুল, রবাটসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মাহিগঞ্জ বালিকা বিদ্যালয়, তালুক তামপাট উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার পালিচড়া উচ্চ বিদ্যালয়, সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়, মমিনপুর হাট দাখিল মাদ্রাসা, হরিদেবপুর পাগলাপীর উচ্চ বিদ্যালয় ও খলেয়া গঞ্জিপুর উচ্চ বিদ্যালয়সহ রংপুর বিভাগের প্রতিটি জেল-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৃথকভাবে কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এরশাদের কুলখানিতে কান্নায় ভেঙে পড়লেন রওশন

আপডেট টাইম : ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯