ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

জাতীয় মহাসড়কেও টোল আদায়ের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০১ বার

এতোদিন ব্রিজ বা ফ্লাইওভার থেকে আদায় করা হতো টোল। তবে এবার জাতীয় মহাসড়কগুলোও টোলের আওতায় আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কগুলো টোলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে দেশের মহাসড়কগুলোকে টোল সিস্টেমের আওতায় আনতে হবে। টোল থেকে আদায়কৃত অর্থ একটা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। পরবর্তীতে ওই অর্থ দিয়ে সংশ্লিষ্ট মহাসড়কগুলোর মেনটেইনেন্স ব্যয় নির্বাহ করতে হবে।’

বিশ্বের অনেক দেশেই মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘টোলের জন্য বিশেষ করে জাতীয় মহা সড়কগুলোর কথা বলা হয়েছে। যেমন ঢাকা- চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা এবং ঢাকা রংপুর; এসব মহাসড়কেই টোল আদায়ের কথা বলা হয়েছে।’

একনেকের সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়। ২১টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৬৩০ কোটি টাকা।

ওজন মাপার প্রক্রিয়া স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মনিটরিংয়ের জন্য সমন্বিত একটি সার্কিট ব্যবস্থা থাকবে। ডিজিটাল সমন্বিত সার্কিট ব্যবস্থা থাকলে ফাঁকির পরিমাণ কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

জাতীয় মহাসড়কেও টোল আদায়ের নির্দেশ

আপডেট টাইম : ১২:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯