ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

চাপ কমছে ডেঙ্গু রোগীর, ৯০ শতাংশই সুস্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৬ বার

চলতি মাসের শুরুতে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ নিয়ে রাজধানীসহ দেশবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক থাকলেও সে মহাদুশ্চিন্তা কেটে যাচ্ছে। গত এক সপ্তাহ ডেঙ্গু রোগীর সংখ্যা তেমন বাড়ছে না বরং কমছে। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেই ডেঙ্গু রোগীর চাপ কমছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৪ আগস্ট সকাল ৮টা থেকে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৯৯ ও ১ হাজার ৬৪৮ জন। ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬০৭ ও ৮৫৭ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬৯২ ও ৭৯১ জন।
বর্তমানে সারাদেশে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী সর্বমোট ৫ হাজার ৯৪০ জন যা আগের দিনের তুলনায় ৬ শতাংশ কম। বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ২৬৮ জন।

ঢাকার বাইরে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৭২ জন। ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে ভর্তি মোট রোগীর সংখ্যা যথাক্রমে ৭ শতাংশ ও ৪ শতাংশ কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হোসনে আর তহমিনা জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৬৩ হাজার ৫১৪ ও ৫৭ হাজার ৪০৫ জন। এ সব রোগীর শতকরা ৯০ শতাংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

চাপ কমছে ডেঙ্গু রোগীর, ৯০ শতাংশই সুস্থ

আপডেট টাইম : ০৫:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯