ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাগরে লঘুচাপের প্রভাব কমলেও আজ ও কাল শনিবার আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশের কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সারাদেশের ৪১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৬টি কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেনি আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট)।

দু-একটি পর্যবেক্ষণাগার ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে। বেশিরভাগ পর্যবেক্ষণাগার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এই ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজকের আবহাওয়ার বুলেটিনে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বদলগাছীতে, ৫৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার। শুক্রবার ঢাকায় কোথাও বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘলা আছে। যে কোনো সময় নামবে ঝুম বৃষ্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯