ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

ঢাবি উপাচার্য প্যানেল চূড়ান্ত সবাই নীল দলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে আওয়ামী লীগ সমর্থক নীল দল প্রস্তাবিতদের দিয়েই চূড়ান্ত হয়েছে উপাচার্য প্যানেল। এ প্যানেলে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল রয়েছেন। এ প্যানেল এখন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হবে। এদের একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বুধবার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের এ বিশেষ অধিবেশন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১০৫ সদস্যের বর্তমান সিনেট প্রশ্নবিদ্ধ অভিযোগ তুলে অধিবেশন বর্জন করে সাদা দল।

২০১৭ সালের ২৯ জুলাই সিনেট বৈঠকে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করেন। কিন্তু এক রিট আবেদনে হাইকোর্ট ২০১৭ সালের ১০ অক্টোবর সেই বিশেষ সভা ও তিন সদস্যের উপাচার্য প্যানেলকে অবৈধ ঘোষণা করেন। আদালত ছয় মাসের মধ্যে যথাযথভাবে সিনেট গঠন করে উপাচার্য প্যানেল মনোনীত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর মধ্যেই ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক আখতারুজ্জামানকে সাময়িকভাবে ঢাবি উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের আদেশ জারি করেন। তার আগে ঢাবির প্রো-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন আখতারুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাবি উপাচার্য প্যানেল চূড়ান্ত সবাই নীল দলের

আপডেট টাইম : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯