ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

যুগ্ম-সচিবের অপেক্ষায় থাকা কুমিল্লার ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু, মাঠে নেমেছে তদন্ত দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে এক যুগ্ম-সচিবের অপেক্ষায়  ফেরিতে গত বৃহস্পতিবার রাতে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থলে তদন্ত করেছে।

বুধবার দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান কুমিল্লা ফেরি করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব ও তদন্ত কমিটির আরেক সদস্য শাহ মো. হাবিবুর রহমান। প্রথমে তারা মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করেন।

পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনায় বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া, উচ্চমান সহকারী ফিরোজ আলাম, টিএসআই নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল।

তদন্ত দল এ সময় মাদারীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করে। এ ছাড়া ঘাট এলাকায় বিভিন্ন দোকানদার ও ওই দিনের প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে।

তদন্তের বিষয়ে যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান জানান, তদন্তের শুরুতে ঘটনাস্থল ও সেই রাতে কর্তব্যরতদের সঙ্গে কথা বলছি। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলে দোষীদের নির্ণয় করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

যুগ্ম-সচিবের অপেক্ষায় থাকা কুমিল্লার ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু, মাঠে নেমেছে তদন্ত দল

আপডেট টাইম : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯