ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

যে জেলায় মশার অত্যাচারে থানায় জিডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নামে থানায় জিডি করলেন ওই ওয়ার্ডের এক বাসিন্দা। মঙ্গলবার (৩০ জুলাই) পল্লবী থানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এই জিডি (নং-২৭৬৬) দায়ের করা হয়।

গত তিন বছরে একবারও পল্লবীর এভিনিউ-১ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়নি অভিযোগ করে ইউসুফ বলেন, আমি নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। সিটি কর্পোরেশনের সব সুবিধা আমার প্রাপ্য। কিন্তু সাজ্জাদ হোসেন কাউন্সিলর নির্বাচিত হওয়ার গত ৩ বছরে একবারও আমাদের এলাকায় মশার ওষুধ দেওয়া হয়নি। একাধিকবার ফোন করলেও তিনি কোন ব্যবস্থা নেননি।

তিনি আরও বলেন, বর্তমানে এডিস মশার প্রকোপে আমরা আতঙ্কিত। আমাদের এলাকায় অনেকে এই জ্বরে আক্রান্ত। আমিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি, তাই বিষয়টি থানায় নথিভুক্ত করে রাখলাম।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, ইউসুফ সাহেবের বাড়ি পল্লবীর ডি ব্লকে, আমরা ই ব্লকে মশার ওষুধ ছিটানো শুরু করেছি। তিনি মঙ্গলবার আমাকে ফোন করে ডেঙ্গুর ওষুধের কথা বললে তাকে আমি আজকে সন্ধ্যার ওষুধ ছিটানো হবে বলে জানাই। কিন্তু তিনি আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করেই থানায় জিডি করেন।

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ডেঙ্গু মোকাবেলায় কোন প্রকার ওষুধ ছিটানো হয় না এ প্রসঙ্গে সাজ্জাদ হোসেন বলেন, আমরা ডেঙ্গুর বিষয়ে সচেতন আছি। প্রতিদিনই এলাকার বিভিন্ন মহল্লায় ওষুধ ছিটানো হচ্ছে। আজ সকালেও বিভিন্ন মহল্লায় ওষুধ ছিটানো হয়েছে। আজ সন্ধ্যায় ডি ব্লকে ওষুধ ছিটানো হবে।

জিডির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

যে জেলায় মশার অত্যাচারে থানায় জিডি

আপডেট টাইম : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯