ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মদ খেয়ে শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিদিনের ন্যয় স্কুলে এসেছিলেন অজয়দান মিঞ্জ। পড়ানোর জন্য শ্রেণিকক্ষেও ঢোকার পরেই ঘুমিয়ে পড়েন তিনি। অনেক ডাকাডাকি করে শিক্ষার্থীরা ঘুম ভাঙাতে ব্যর্থ হলে স্থানীয়রা এসে শিক্ষককে ডেকে তোলেন। মদ পান করে ক্লাসে এসে ঘুমানোর এমন ভিডিও এখন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অনুযায়ী ঘটনাটি ঘটেছে দেশটির ছত্তিশগড় প্রদেশের যশপুর জেলায়। জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ।

শুধু হাসি-ঠাট্টা নয় তার সমালোচনা করছেন ভারতীয়রা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।

এদিকে শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ পানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলরাম ধ্রুব বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে পেলেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

মদ খেয়ে শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক

আপডেট টাইম : ১২:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯