ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন ফারজানা হোসেন নামে এক নারী, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্ত্রী। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে। যার মধ্যে ছয়জনই নারী।

ফারজানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমিনের স্ত্রী। তিনি সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল খান বলেন, ফারজানার স্বজনরা রাতেই লাশ বাড়িতে নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯