ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডেঙ্গু জ্বর: ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মশা নিধনে ব্যর্থ হওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সঙ্গে দুই মেয়রের পদত্যাগ দাবি করেছেন প্রতিবাদকারীরা। কুশপুত্তলিকা দাহের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন এই কর্মসূচি পালন করে।

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর জন্য মিনি ডাস্টবিন স্থাপন করেছেন। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এসব ডাস্টবিনে জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার হচ্ছে। এর দায়ভার কার?’

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। অথচ একে গুজব বলছেন মেয়র। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের মৃত্যুর দায়ভার দুই মেয়রকেই নিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু জ্বর: ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ

আপডেট টাইম : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯