ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

১৪ কোম্পানির দুধ উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির সবগুলোকেই পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ এবং কেনা বা খাওয়া ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার (২৮ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া প্রাণ, আড়ংসহ ১৪ কোম্পানির বিরুদ্ধে কেনো ব্যবস্থা নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়।

এর আগে পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান থাকায় ১০টি কোম্পানির বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়।

এছাড়া বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষার তিনটি প্রতিবেদনের ওপর ২৮ জুলাই শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট। এর আগে, এ বিষয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। তার রিপোর্টে বিভিন্ন কোম্পানির পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও বিভিন্ন ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

১৪ কোম্পানির দুধ উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৬:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯