ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

প্রিয়া সাহার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও গল্প হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রিয়া সাহার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও গল্প হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন-উনার (প্রিয়া সাহার) সঙ্গে আমাদের দেখা হয় ওয়াশিংটনে রিলিজিয়াস ফ্রিডম সম্মেলন অনুষ্টানে। সেখানে তিনি গিয়েছিলেন বেসরকারী একজন লোক হিসেবে।

আমরা যেহেতু সরকারী লোক, দেশী লোক হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, গল্পও হয়েছে। কিন্তু উনি যে কী কাজ করছেন সেটা আমরা জানি না।

এমনকি কে তাকে সেখানে নিয়ে গেছে সেটাও আমরা জানি না।

মন্ত্রী এ সময় আরো বলেন-উনার (প্রিয়া সাহা) মুখ থেকে শুনেন কে তাকে নিয়ে গেছে। তবে আমরা দু:খিত হয়েছি উনার স্টেটমেন্টে। যেটা একেবারে ভিত্তিহীন ছিল।

কারন-তিনি বলেছেন এদেশ থেকে চার কোটি মাইনরিটি উধাও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে।

মন্ত্রী এ সময় বলেন-তার এ কথা আমাদের খুব খটকা লেগেছে। কিন্তু আমরা বাংলাদেশ রিলিজিয়াস হারমনিতে বিশ্বাস করি। আমরা পৃথিবীর মধ্যে রিলিজিয়াস হারমনির একটা মডেল। সকল নাগরিকের সমান অধিকার আছে।

প্রিয়া সাহার অবস্থান বিবেচনা করা হবে। তবে হুট করে আমরা কোনো কাজ করবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

প্রিয়া সাহার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও গল্প হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯