ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

মিয়ানমারের প্রতিনিধি দল কক্সবাজারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশে এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো’র নেতৃত্ব ১৫ সদস্যের ওই প্রতিনিধি দল শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা ইনানীতে রয়েল টিউলিব হোটেলের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
তিন দিনের সফরে এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। আজ দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় আসবেন তারা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৪শে আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয়বারের মত প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

মিয়ানমারের প্রতিনিধি দল কক্সবাজারে

আপডেট টাইম : ১২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯