ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

পদ্মা সেতুতে মাথা লাগবে- গুজবটি দুবাই থেকে ছড়ানো হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ গুজবটি দুবাই থেকে ছাড়নো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে-এই গুজবটি দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম প্রচার করা হয়েছে। এই পোস্টটি করেছেন একজন প্রবাসী বাংলাদেশী। তাকে সনাক্ত করা হয়েছে। এসব গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই গুজব রটিয়ে কয়েকদিন আগে ছেলেধরা সন্দেহে আট জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে তারা সবাই নিরপরাধ ছিলেন।

একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাচ্ছে। পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে। গুজব রটানোর অভিযোগে এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার ও ১০৩টি মামলা করা হয়েছে। এ বিষয়ে কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু করবে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিঙ্ক ও ২৫টি ইউটিউব লিঙ্ক এবং ১০ ট নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিঙ্ক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। সম্প্রতি ছেলেধরা সন্দেহে যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিলেন না বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে মাথা লাগবে- গুজবটি দুবাই থেকে ছড়ানো হয়েছে

আপডেট টাইম : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯