ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মশা তাড়াবে ঘাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৫৬২ বার

মশা তাড়াতে এ যাবৎ অনেক ওষুধই বের হয়েছে। কিন্তু এগুলোর বেশির ভাগই শতভাগ মশা তাড়াতে ব্যর্থ। আবার কোনো কোনো ওষুধে ভালো কাজ হলেও দেখা যায়, তা মানবদেহের জন্য ক্ষতিকর। এ অবস্থায় মার্কিন বিজ্ঞানীরা যা শোনালেন, তাতে অনেকেই স্বস্তি পেতে পারেন। তাঁরা এমন একটি সুগন্ধি ঘাসের সন্ধান পেয়েছেন, যে গন্ধের আশপাশে মশা থাকে না।

এই ঘাস আমেরিকার কিছু আদি জনগোষ্ঠী বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে দূরে রাখতে ব্যবহার করে থাকে। সম্প্রতি ওই ঘাসের নির্যাসের সঙ্গে আরেকটি সুগন্ধি ঘাসের নির্যাসের মিশ্রণ ঘটান যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তবে তার আগে এগুলো কয়েকটি ধাপে পরিশোধিত করা হয়। এরপর একটি গবেষণাগারে চালানো হয় পরীক্ষা। সেখানে রক্ত দিয়ে কৃত্রিমভাবে মানুষের আকৃতির একটা অবয়ব তৈরি করা হয়। এতে প্রলেপ দেওয়া হয় ওই মিশ্রণের। এরপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি মশা। তাতে দেখা যায়, মশাগুলো রক্তের দিকে যায়নি।

তবে এই নির্যাস এখনই বাজারজাত করার পক্ষে নন গবেষকরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের রসায়নবিদ চার্লস কানট্রেল বলেন, ‘আমাদের পরীক্ষার ব্যাপ্তি ছিল তিন মিনিট। এই সময়ে ওই নির্যাস কাজ করেছে। তবে তা তিন ঘণ্টা কাজ করবে কি না, তা আরো পরীক্ষা করে দেখতে হবে।’ সূত্র : বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মশা তাড়াবে ঘাস

আপডেট টাইম : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫